ads

বুধবার , ১২ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন

খবর টি পড়েছেন : ১৭২
খালেদার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার ঢাকাসহ সারাদেশে দুই ঘণ্টার প্রতীকী অনশন করছে বিএনপি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুই ঘণ্টার এই কর্মসূচি শুরু হয়। প্রতীকী অনশ‌নে বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা অংশগহণ করেছেন। এতে বিএন‌পির সি‌নিয়র নেতারা বক্তব্য দিচ্ছেন। এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের গেইটের বাইরে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল মামলার শুনানির জন্য কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বুধবার তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে গত শনিবার বিক্ষোভ প্রতিবাদ, সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদালতে যেতে খালেদা জিয়ার অস্বীকৃতি পরবর্তী সংবাদ শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads