ads

শুক্রবার , ৩১ আগস্ট ২০১৮ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩১, ২০১৮ ৮:২৮ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। ৩১ আগস্ট শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিনব্যাপী ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরীয়ার খান শাওন প্রমূখ। এতে সহস্রাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads