ads

মঙ্গলবার , ২৬ জুন ২০১৮ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৬, ২০১৮ ১১:০০ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৬ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অাযোজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মজিবুর রহমান, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর রহমান প্রমুখ।
ওইসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদকের কুফল নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Need Ads