শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী মোনালিসা এখন বাংলাদেশে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ে। ঈদ উপলক্ষে নির্মিত বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি।
এরই মধ্যে শেষ করলেন নাটক ‘শুধুমাত্র কম্পানির প্রচারের স্বার্থে’ নাটকটি মোনালিসার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মশাররফ করিমকে নাটকে দেখা যাবে একজন ফেরিওয়ালা হিসেবে। যিনি ঘুরেফিরে কম্পানি প্রচারের জন্য ডিস্কাউন্টে পণ্য বিক্রি করবেন।
নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। আর পরিচালনা করেছেন মুরসালিন শুভ। সম্প্রতি রাজধানীর উল্লেখযোগ্য কিছু স্থানে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।




