ads

রবিবার , ৬ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবিধানের চার মূলনীতি সমুন্বত রাখার আহ্বান তথ্যমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২৮৫
সংবিধানের চার মূলনীতি সমুন্বত রাখার আহ্বান তথ্যমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সংবিধানের চার মূলনীতি (জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা) সবসময় সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার বিকালে ঢাকার কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতরের নবনির্বাচিত কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি, রাজাকার, আগুনসন্ত্রাসী ও অপরাধীর সঙ্গে খাপ খাওয়ানো নয়, বাকি সবার সঙ্গে খাপ খাইয়ে সংবিধান মেনে চাকরি করুন।’

Shamol Bangla Ads

কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. নূরুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেন এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ-এর মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘আমি গুরুতর অসুস্থ, কোর্টকে জানাবেন’ পরবর্তী সংবাদ কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads