ads

বৃহস্পতিবার , ৩ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ

খবর টি পড়েছেন : ১৯৫
রমজানে সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ রাখা হবে। চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রোবাংলা, এফবিসিসিআই ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা হবে। পাশাপাশি রমজান মাসে দোকান ও শপিং মল খোলা রাখার ক্ষেত্রে বিদ্যমান বিধান অনুসরণ, পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ বেশি বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জাম বন্ধ রাখারও সিদ্ধান্ত হয় সভায়।
এছাড়াও পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন ও সুপার মার্কেটে প্রয়োজনের অতিরিক্ত বাতির ব্যবহার বন্ধ রাখা, সেহরি ও ইফতারের সময় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এসির ব্যবহার সীমিত রাখা এবং ইফতার, তারাবি ও সেহরির সময় লোডশেডিং না করারও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ, ডেসকো, ডিপিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বিদেশি পিস্তল-ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও এসআই পুত্র… পরবর্তী সংবাদ উৎক্ষেপণের আগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষা সম্পন্ন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads