ads

রবিবার , ২৯ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারী বর্ষণ হতে পারে আরও ২ দিন

খবর টি পড়েছেন : ৪৭৮
ভারী বর্ষণ হতে পারে আরও ২ দিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বজ্রপাতের ঘনঘটা বৃদ্ধির কারণে আরো দু’দিন দেশের কয়েকটি এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ২৯ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার এক সতর্কবার্তায় ওই কথা জানানো হয়েছে। খবর বাসসের
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রবিবার সকাল থেকে দেশের অনেক এলাকায় ভারী বর্ষণ হয়েছে। আগামী দু’দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৬৯ মিলিমিটার এবং ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৫ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানায়, উল্লেখিত সময়ে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্যণ হতে পারে।
এ ছাড়া রবিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসাথে বিছিন্নভাবে কোথাও-কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও-কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রিসেলসিয়াস কমতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নির্দেশনায় :… পরবর্তী সংবাদ বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads