ads

বৃহস্পতিবার , ২৬ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক আপাতত বাংলাদেশের নাগরিক নন: আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৪
তারেক আপাতত বাংলাদেশের নাগরিক নন: আইনমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশি পাসপোর্ট সমর্পণ করে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেয়ায় তারেক রহমানের এখন আর বাংলাদেশের নাগরিকত্ব নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, ‘তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের জন্য তার পাসপোর্ট জমা দিয়েছেন। তার মানে তারেক বলছেন, তিনি আপাতত বাংলাদেশের নাগরিক থাকতে চান না। এখন তারেকের অবস্থান হচ্ছে, তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তার মানে তিনি এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করেছেন।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘তবে তিনি (তারেক রহমান) যদি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসতে চান বা নাগরিকত্ব ফিরে পেতে চান তখন ফিরে পেতে পারেন। তবে আপাতত তার বাংলাদেশি নাগরিকত্ব নেই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা জমা পরবর্তী সংবাদ আবেদন করলেও পাসপোর্ট পাবেন না তারেক: ডিজি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads