ads

বুধবার , ২৫ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ জনগণ ছাড়া কাউকে ভয় পায় না: নাসিম

খবর টি পড়েছেন : ১৪১
আওয়ামী লীগ জনগণ ছাড়া কাউকে ভয় পায় না: নাসিম
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতাদের উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। জনগণ ছাড়া আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। তাই হুমকি-ধমকি না দিয়ে আদলতের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে অংশ নিন। আগামী নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারি হাসপাতাল ও চিকিৎসকদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি নেতাদের বলবো— খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে অযথা রাজনীতি করবেন না। চিকিৎসা নিয়ে রাজনীতি করা চলে না। জেল কোড মেনে খালেদা জিয়ার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়া আদালতের রায়ে জেলে গেছেন। তাকে জামিন দেওয়া না দেওয়া তো আদালতের বিষয়। এখানে সরকারের ভূমিকা কী? অথচ আপনারা তার মুক্তি দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার হুমকি দেন। যুক্তি ছাড়া আন্দোলন হলে জনগণ তাতে সাড়া দেবে না।’
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ বক্তব্য দেন।
বিএনপি নেতাদের উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। জনগণ ছাড়া আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। তাই হুমকি-ধমকি না দিয়ে আদলতের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে অংশ নিন। আগামী নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারি হাসপাতাল ও চিকিৎসকদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি নেতাদের বলবো— খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে অযথা রাজনীতি করবেন না। চিকিৎসা নিয়ে রাজনীতি করা চলে না। জেল কোড মেনে খালেদা জিয়ার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়া আদালতের রায়ে জেলে গেছেন। তাকে জামিন দেওয়া না দেওয়া তো আদালতের বিষয়। এখানে সরকারের ভূমিকা কী? অথচ আপনারা তার মুক্তি দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার হুমকি দেন। যুক্তি ছাড়া আন্দোলন হলে জনগণ তাতে সাড়া দেবে না।’
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আবদুল হামিদ পরবর্তী সংবাদ তারেককে নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে: ফখরুল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads