ads

মঙ্গলবার , ২৪ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

খবর টি পড়েছেন : ১৪০
সাংবাদিক নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর পল্টন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ২৪ এপ্রিল মঙ্গলবার সাংবাদিকদের একটি প্রতিনিধি দল তাকে স্মারকলিপি দিতে গেলে তিনি ওই আশ্বাস দেন। এর আগে সাংবাদিকরা অভিযুক্ত মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেনের বিচার দাবি করে ডিএমপি সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন।
সোমবার দুপুরে পল্টনের বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে বিএনপির বিক্ষোভ মিছিলে পেশাগত দায়িত্ব পালন করছিলেন বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরাপারসন মানিক। ওই সময় মানিকের কলার চেপে ধরেন মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন। তাকে ছাড়াতে গিয়ে লাঞ্ছিত হন আরমান। তাদের পুলিশের গাড়িতে তুলে থানাতেও নেওয়া হয়। সাংবাদিকের কলার চেপে ধরার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এ নিয়ে নিন্দার ঝড় ওঠে।
এদিকে ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাংবাদিকদের প্রতিনিধি দল তার কার্যালয়ে দেখা করেন। ওই সময় পুলিশ কমিশনার বলেন, সাংবাদিক নির্যাতনের বিষয়টি অনাকাঙ্খিত। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে অংশ নেওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য গোলাম মুজতবা ধ্রুব জানান, তারা ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ডিএমপি সদর দপ্তরের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। পরে পুলিশ কমিশনারকে ৪ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন। এতে সোমবারের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। পাশাপাশি গত কয়েক বছরে ঢাকায় পুলিশ আরও কয়েক সাংবাদিককে নির্যাতন করেছে উল্লেখ করে এরও বিচার দাবি করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নথিতে রহস্যজনক ১৩ ভুল : বিএনপি পরবর্তী সংবাদ শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে দেশ : পলক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads