ads

সোমবার , ২৩ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত সফরে আওয়ামী লীগ প্রতিনিধি দল

খবর টি পড়েছেন : ২০৮
ভারত সফরে আওয়ামী লীগ প্রতিনিধি দল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারত সফরে গেছে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল। ভারতে ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল তিন দিনের এই সফরে গেছে। সফরকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগের আগে ওবায়দুল কাদের মৌখিকভাবে স্বপনকে এই দায়িত্ব দিয়ে গেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সকাল ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত দলের সাংগঠনিক সম্পাদক স্বপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন ওবায়দুল কাদের। এ বিষয়ে দলের কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি রোববার রাত পর্যন্ত না এলেও তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দরে উপস্থিত দলটির একাধিক নেতা।
ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগ প্রতিনিধি দলে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মিজবাহউদ্দিন সিরাজ, এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
প্রতিনিধি দলের সদস্যরা সোমবার সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পার্লামেন্ট অধিবেশন দেখবেন। একই দিন বিজেপির নেতা এম জে আকবরের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রতিনিধি দলের নেতারা। বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। বিজেপির সভাপতি অমিত শাহ ও সাধারণ সম্পাদক রাম মাধবসহ দলটির শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত থাকবেন। পরে ভারত সরকারের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর বাসভবনে নৈশভোজে অংশে নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। এ ছাড়া সফরকালে প্রতিনিধি দলটি মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবে। সফর শেষে মঙ্গলবার ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবে প্রতিনিধি দল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুস্থ ছিলেন ক্যাপ্টেন আবিদ, ত্রুটি ছিল না বিমানেও পরবর্তী সংবাদ বাংলাদেশ নিয়ে মার্কিন প্রতিবেদন ভিত্তিহীন: তথ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads