ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ২২ এপ্রিল রবিবার সকালে শহরের কলেজ রোড এলাকার মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের পাশের একটি ড্রেন থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ।
২ নং পুলিশ ফাঁড়ির টিএসআই ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে নিহত ওই ব্যাক্তি ভিক্ষুক ছিলেন। রাতের কোনো এক সময় সে ড্রেনে পড়ে যায়। পরে আর উঠতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এলাকাবাসী প্রথমে লাশটি ড্রেনে পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।









