ads

সোমবার , ১৬ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করবেন না : বিএনপিকে নাসিম

খবর টি পড়েছেন : ১৫১
খালেদার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করবেন না : বিএনপিকে নাসিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটির নেতাদের মিথ্যাচার না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। একই সঙ্গে তিনি বলেছেন, ‘বেগম জিয়াকে সর্বোত্তম চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তিনি ভালো আছেন।’ ১৬ এপ্রিল সোমবার সচিবালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ওই কথা বলেন।
কারাবন্দি থাকা অবস্থায় কাউকে জেল কোডের বাইরে চিকিৎসা দেয়া যায় না উল্লেখ করে নাসিম বলেন, ‘বেগম জিয়ার সর্বোত্তম চিকিৎসাসেবা করা হচ্ছে ও করা হবে। তার যেকোনো অসুবিধা দেখা হবে। তবে জেল কোডের বাইরে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। আমরা আশ্বস্ত করতে চাই, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কোনো অবহেলা করা হচ্ছে না। করার প্রশ্নই ওঠে না।’
তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) একজন রাজনৈতিক নেতা, একটি দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি সবসময়ই আমাদের সদয় দৃষ্টিভঙ্গি আছে। বিএনপিকে বলব, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অহেতুক মিথ্যাচার করবেন না।’
নাসিম আরও বলেন, ‘বিএনপি অহেতুক রাজনীতি করে, সব বিষয় নিয়ে রাজনীতি করে। বেগম জিয়া নিজেই চিকিৎসার জন্য ধন্যবাদ দিয়েছেন, তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে) এসেছেন। চিকিৎসা নিয়েছেন, ওষুধ খাচ্ছেন। তিনি ভালো আছেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ দিনের মধ্যে সব মামলা প্রত্যাহার না হলে… পরবর্তী সংবাদ ৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪৫ ভাগ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads