ads

সোমবার , ১৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপালে নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৩
নেপালে নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মরদেহে শ্রদ্ধা জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দেশে আনার পর বিকেলে সেখানেই তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

নিহতদের স্বজনদের আর্মি স্টেডিয়ামে থাকার জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্ট শাখা থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জানাজায় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে দুর্ঘটনার ৮ দিন পর ১৯ মার্চ সোমবার সকালে নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দূতাবাসের কাছে হস্তান্তর করে নেপাল। পরে নেপালে বাংলাদেশ দূতাবাসে তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক (মিডিয়া) নূর ইসলাম জানান, নিহতদের মরদেহ বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর আর্মি স্টেডিয়ামে নেয়া হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শ্রদ্ধা জানাবেন।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, আর্মি স্টেডিয়ামে নিহতদের প্রথম জানাজা (দেশে) অনুষ্ঠিত হবে। জানাজায় সর্ব সাধারণরা অংশ নিতে পারবেন। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নেপালে ইউএস বাংলার উড়োহাজার দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা হলেন- আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন, এফএইচ প্রিয়ক, উম্মে সালমা, বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

এছাড়া আরও ৩ বাংলাদেশির মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। তারা হলেন- নজরুল ইসলাম, পিয়াস রয় ও আলিফুজ্জামান। ডিএনএ টেস্টের পর তাদের মরদেহ শনাক্ত করা সম্ভব হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৬৭ যাত্রী ও ৪ ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়।

বিমানটিতে মোট ৬৭ যাত্রীর মধ্যে বাংলাদেশি ৩২ জন,৩৩ জন নেপালি, ১ জন মালদ্বীপ ও ১ জন চীনের নাগরিক ছিলেন। তাদের মধ্যে পুরুষ যাত্রীর সংখ্যা ছিল ৩৭, নারী ২৮ ও শিশু ছিল ২ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত পরবর্তী সংবাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছেন এরশাদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads