শ্যামলবাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

৬ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় শুরু হওয়া ওই মানববন্ধন শেষ হয় বেলা ১২টায়।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধনে সভাপতিত্ব করেন। ওই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।









