ads

সোমবার , ৫ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাফর ইকবালের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৪
জাফর ইকবালের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ মার্চ সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যান তিনি। আধা ঘণ্টার বেশি সময় সিএমএইচে অবস্থান করেন প্রধানমন্ত্রী। ওই সময় তিনি জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসাসেবা চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ওই সময় স্ত্রী ড. ইয়াসমিন হক জানান, জাফর ইকবাল সুস্থতার পথে রয়েছেন। কিছুদিনের মধ্যেই বাসায় যেতে পারবেন। তখন প্রধানমন্ত্রী বলেন, সেখানেও যেন পূর্ণ বিশ্রামে থাকেন জাফর ইকবাল।
উল্লেখ্য, গত শনিবার ৩ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিয়েতনামের সঙ্গে ৩ সমঝোতা স্মারক সই পরবর্তী সংবাদ মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads