ads

রবিবার , ৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা বারে সভাপতি বিএনপির, সাধারণ সম্পাদক আ.লীগের

খবর টি পড়েছেন : ১৮৮
ঢাকা বারে সভাপতি বিএনপির, সাধারণ সম্পাদক আ.লীগের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচনে বিএনপিপন্থী নীল প্যানেল থেকে সভাপতি ও আওয়ামীপন্থী সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মোট ২৭টি পদের মধ্যে ১৪টিতে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সাদা প্যানেল। ৩ মার্চ শনিবার মধ্যরাতে ওই ফল ঘোষণা করা হয়।

গত শুক্রবার দুই পক্ষের হাতাহাতিতে ভোট গণনা স্থগিত হয়ে যায়। শনিবার সকাল থেকে আবার ভোট গণনা শুরু হয়, এরপর মধ্যরাতে ফল ঘোষণা করা হয়।
আওয়ামীপন্থী আইনজীবীদের সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মামুন। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াসমীন, সহ-সভাপতি রুহুল আমিন, কোষাধ্যক্ষ আরিফুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, গ্রন্থাগার সম্পাদক মনিরুজ্জামান ও দপ্তর সম্পাদক পদে আবদুর রশিদ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৬ জন।
বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেল সভাপতিসহ ১৩টি পদে জয় পেয়েছে। সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ বেগম, সমাজকল্যাণ সম্পাদক এ বি এম খায়রুল ইসলাম ও খেলাধুলা সম্পাদক পদে খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নীল প্যানেল থেকে কার্যনির্বাহী পদে ৯ জন নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

ঢাকা আইনজীবী সমিতিতে (ঢাকা বার) এবার ভোটার ছিলেন ১৬ হাজার ১২৯ জন। দুদিনে ভোট দেন ৯ হাজার ১১ জন। ঢাকা বারের সাবেক সভাপতি ও ঢাকার সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার আব্দুল মান্নান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতি মামলা: আপিলেও খারিজ খন্দকার মোশাররফের আবেদন পরবর্তী সংবাদ রিজার্ভের অর্থ ফেরাতে এপ্রিলে মামলা : অর্থমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads