ads

বৃহস্পতিবার , ১ মার্চ ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০১৮ ৭:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ মার্চ বৃহস্পতিবার আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এ.কে.এম. মাহবুবুল আলম সোহাগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন ও জহুরুল ইসলাম নামে আরও ২ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মু’তাসিম বিল্ল্যাহ জানান, নকলা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বৃহস্পতিবার তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মধ্যে একজন আ’লীগ মনোনীত প্রার্থী এবং অপর দু’জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আগামী ৪ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলা চেয়ারম্যান পদে তৃণমুলের বাছাইয়ে অংশ নিয়ে দ্বিতীয় হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর নকলা উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর (৬৫) মৃত্যুতে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদটি শূন্য হয়। তাঁর মৃত্যুতে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে সম্প্রতি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!