শ্যামলবাংলা ডেস্ক : ফোরজি যুগে প্রবেশ করল দেশের মোবাইল ফোন প্রযুক্তি। ১৯ ফেব্রুয়ারি সোমবার দেশের ৪ মোবাইল ফোন অপারেটরকে ফোরজির লাইসেন্স হস্তান্তর করেছে সরকার। সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন, টেলিটক, বাংলালিংক ও রবির প্রতিনিধিদের হাতে ওই লাইসেন্স তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, রবি’র এমডি এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস লাইসেন্স গ্রহণ করেন।
এরপরই ঢাকায় গ্রামীণ ফোন, বাংলালিংক ও রবির ফোরজি সেবা চালু হয়ে যায়। লাইসেন্স পাওয়ার পরপরই মোবাইল ফোন অপারেটরগুলো ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ফোর-জি সেবা চালু করার কথা রয়েছে। ফোর-জি চালু হওয়ার পর ইন্টারনেটের গতি বৃদ্ধি পাবে এতে সুবিধা পাবেন গ্রাহকরা।









