ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় পেনশন পদ্ধতির রূপরেখা আগামী বাজেটে: অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৮
জাতীয় পেনশন পদ্ধতির রূপরেখা আগামী বাজেটে: অর্থমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী বাজেটে জাতীয় পেনশন পদ্ধতির একটি রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থ বিতরণের অনলাইন কার্যক্রম কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, দেশের ১৬ কোটি মানুষ যাতে জাতীয় পেনশন পদ্ধতির আওতাভুক্ত হয় সে ব্যবস্থা করা হবে। আগামী বাজেটে জাতীয় পেনশন পদ্ধতির একটি রূপরেখা ঘোষণা করা হবে, যার আওতায় থাকবে ১৬ কোটি মানুষ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘আমি আগেও বলেছি— আমরা চিন্তা করছি পেনশন সিস্টেম ফর দ্য হোল নেশন। আমি সেটার রূপরেখা আগামী বাজেটে অ্যানাউন্স করবো। এটা ইমিডিয়েটলি ইন্ট্রুডিউস হবে না, বাট উই শ্যাল অ্যানাউন্স দ্য আউটলাইন অব দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম। এটা নিয়ে কাজ হচ্ছে। এভরি পারসন ইন দ্য কান্ট্রি উইল বি বেনিফিটেড।’
অর্থমন্ত্রী বলেন, ‘ইট ইজ ইন কিপিং উইথ দ্য ফিলোসফি অব দ্য স্টেট, কারণ এখন ফিলোসফি হল— যত সিটিজেনস আছে সবাইকে একটা সুযোগ করে দিতে হবে। ইট ইজ ইউনিভার্সেল পেনশন, যেটা আমরা মোর অর লেস কমিটেড, ওভার পিরিয়ড অব টাইম— হয়তো সেটা হবে।’
এখন দেশে ৬ লাখ ৯৭ হাজার ২১২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী পেনশন সুবিধা ভোগ করছেন জানিয়ে মুহিত বলেন, এখন থেকে পেনশনের টাকা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে চলে যাবে। আর সে তথ্য মোবাইল ফোনে চলে যাবে এসএমএসের মাধ্যমে। এখন থেকে আর কাউকে পেনশনের হিসাব করা, পেনশনের অর্থ উত্তোলন নিয়ে চিন্তা করতে হবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থ সচিব মুসলিম চৌধুরী, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদসহ অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাণের মেলার পর্দা উঠল পরবর্তী সংবাদ রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads