ads

বুধবার , ৩১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজিএমইএ ভবনে হামলা ও ভাঙচুর, আহত ৩

খবর টি পড়েছেন : ১৭৪
বিজিএমইএ ভবনে হামলা ও ভাঙচুর, আহত ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৩১ জানুয়ারী বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিক ও বিজিএমইএ কর্মীদের মধ্যে ওই ঘটনা ঘটে। এতে এক শ্রমিকসহ প্রায় ৩ জন আহত হন।
শুরুতে বিজিএমইএ ভবনের ভেতরে ও বাইরে ভবনের কাচসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করেন শ্রমিকেরা। পরে তারা একটি গাড়িও ভাঙচুর করে। ওই সময় বিজিএমইএর কর্মীরা লাঠিসোটা নিয়ে শ্রমিকদের ধাওয়া করেন। এতে ১ শ্রমিক ও ২ কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ, শ্রমিক ও বিজিএমইএ কর্মী সূত্রে জানা যায়, ঢাকার রামপুরায় অবস্থিত আশিয়ানা নামের এক পোশাক কারখানায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে জড় হন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে সেখানে অবস্থান নিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে একজন শ্রমিক জানান, তাদের সভা হওয়ার কথা ছিল, তা বাতিল হয়ে গেছে। ওই সময় শ্রমিকেরা পরস্পরকে ডাকাডাকি করে ভবনের মূল প্রবেশদ্বারে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন ভবনের ভেতর থেকে ছয়-সাতজন কর্মী বেরিয়ে এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ২ পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুরো দল নিয়ে ভবনের ভেতর প্রবেশ করে দরজার কাচ, ফুলের টব ভেঙে ফেলেন। হামলায় লিফট, নিরাপত্তা তল্লাশির জন্য রাখা আর্চওয়ে ও স্ক্যানার ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুরের একপর্যায়ে শ্রমিকনেতারা সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। শ্রমিকদের একটি দল বিজিএমইএ ভবনের ভেতর থেকে বেরিয়ে আসা একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পান্থপথ-তেজগাঁও সংযোগ সড়কের রেল ক্রসিং পর্যন্ত গাড়িটিকে ধাওয়া করেন। তারা ইট–পাটকেল ছুড়ে ভবনের বাইরের কয়েকটি কাচও ভাঙচুর করে। ওই সময় বিজিএমইএ ভবন থেকে নিরাপত্তারক্ষীসহ ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া করেন। শ্রমিক ও কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়ায় একজন নারী শ্রমিক ও ২ জন কর্মী গুরুতর আহত হন।

Shamol Bangla Ads

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান ‘বেলা ১১টার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের জড় হতে দেখেছি। সেই সময় তারা স্লোগান দিলেও পরিস্থিতি শান্ত ছিল। দুপুর সোয়া ১২টার দিকে বিজিএমইএ ভবনে হামলার খবর পাই। ভবনের ভেতরে ও বাইরে কাচ ভেঙে ফেলা হয়েছে।’
বিজিএমইএর ডেপুটি সেক্রেটারি মো. আবুল হোসেন দাবি করেন, শ্রমিকেরা অতর্কিতে হামলা চালিয়ে বিজিএমইএ ভবনের ভেতরে–বাইরে ভাঙচুর করেন। শ্রমিকদের হামলায় বিজিএমইএর ৩ কর্মী গুরুতর আহত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশের ওপর হামলা অনুপ্রবেশকারীদের: ফখরুল পরবর্তী সংবাদ পুলিশের ওপর হামলায় বিএনপিকর্মীদের বিরুদ্ধে ৩ মামলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads