ads

মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৪৫
ময়মনসিংহে ৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ মাদকে সয়লাব ময়মনসিংহ শহরে একদিনের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ৯জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার) জানান, ময়মনসিংহ শহরকে মাদকমুক্ত করার প্রত্যয় দিয়ে ব্যাপক অভিযান চলছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশের ডিবি ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও ডিবি’র সদস্য অভিযান চালিয়ে শহরের মাসকান্দা গনসার মোড় থেকে ছানোয়ার (২২)কে গ্রেফতার করে এবং তার সাথে থাকা ২হাজার পিসসহ আরো ৮জনকে গ্রেফতার এবং তাদের সাথে থাকা আরো এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-দিগারকান্দা থেকে আম্বিয়া (৪৫), মাসকান্দার সোহেল রানা(৩০), অন্তর (২০), ইয়াসিন আরাফাত (২০), সুজন (২৮)। ডিবি পুলিশের অপর টীম গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় অভিযান চালিয়ে কান্দিপাড়ার কামরুল (৪৫) এবং ছফি (২৫) ও গিয়াস উদ্দিন (৩০) কে গ্রেফতার এবং তাদের সাথে থাকা কে গ্রেফতার এবং তাদের সাথে থাকা ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে এসপি অফিসের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী ও জয়িতা শিল্পী, সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী, ওসি ডিবি আশিকুররহমান ও ইন্সপেক্টর মিডিয়া মুর্শেদ প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সব পত্রিকা ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে, আশা তথ্যমন্ত্রীর পরবর্তী সংবাদ আজ দায়িত্ব নিচ্ছেন নতুন আইজিপি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads