ads

শনিবার , ২৭ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার নতুন গ্যাসক্ষেত্রে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু

খবর টি পড়েছেন : ৪৫৯
ভোলার নতুন গ্যাসক্ষেত্রে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভোলা : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে প্রাপ্ত দেশের ২৭তম গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। ওই ক্ষেত্রটি থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ২৭ জানুয়ারি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে গ্যাসক্ষেত্রটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
গ্যাসক্ষেত্রটির প্রকল্প পরিচালক বজলুর রহমান জানান, কূপ থেকে গ্যাস বেরিয়ে আসছে, দুপুর ১টা ১০ মিনিটে আগুন প্রজ্জ্বলন করে এটি নিশ্চিত হওয়া গেছে। গ্যাসের মজুদ পর্যালোচনার জন্য ডিএসপি-১ পরীক্ষা করা হচ্ছে।
জানা গেছে, গত ৯ ডিসেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খননকাজ শুরু করে বাপেক্স। এতে সহযোগিতা করছে রাশিয়ার গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ও মার্কিন কোম্পানি হ্যালিবারটন।
এর আগে ভোলার শাহবাজপুরে একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এতে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে সেখান থেকেও গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বসলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান পরবর্তী সংবাদ উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ২৬৯৩ স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads