ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ১৫৩
শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া মাহফিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শাকিলের পরিবার, স্থানীয় আওয়ামী লীগ ও তার নিজের নামে গড়ে ওঠা মাহবুবুল হক শাকিল সংসদ তার আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। ময়মনসিংহ শহরের ভাটিকাশর গোরস্থানে বুধবার সকালে মাহবুবুল হক শাকিলের কবরে জেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত শাকিলের পিতা এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামীলীগ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনসহ তার শুভার্থীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিদেহী আতœার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে করেন।
বিভাগীয় শহর ময়মনসিংহের বাঘমারার নিজ বাসায় বাদ আসর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের সদস্যসহ শাকিলের শুভানুদায়ী ও বন্ধু-বান্ধবরা অংশ গ্রহন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী কাল ৭ ডিসেম্বর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় টাউন হল প্রাঙ্গনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজধানী ঢাকার একটি হোটেলে গত বছরের ৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিশিষ্ট কবি ও লেখক, এক সময়ের তুখোড় ও মেধাবী এই ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বাবা,মা,স্ত্রী এবং কন্যা সন্তান রেখে গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেসিক ব্যাংক কেলেঙ্কারি: বাচ্চুকে ফের জিজ্ঞাসাবাদ দুদকের পরবর্তী সংবাদ এবার ইউনেস্কোর স্বীকৃতি পেল শীতলপাটি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads