ads

বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশু-কিশোরেরা হবে সোনার মানুষ : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮২
শিশু-কিশোরেরা হবে সোনার মানুষ : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বয়সীরা সরাবে রাজাকার-জঙ্গি-ঘাতক-দুর্নীতির জঞ্জাল, আর শিশু-কিশোরেরা হবে দেশপ্রেমে মোড়া দুরন্ত সোনার মানুষ, গড়বে নতুন বাংলাদেশ। তিনি ৫ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে শিশু-কিশোর ও পারিবারিক বিনোদনের স্যাটেলাইট টেলিভিশন ‘দুরন্ত টিভি’র লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইকথা বলেন।
শিশুতোষ এই টিভি চ্যানেলের যাত্রাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অতীতের দেশি-বিদেশি জবরদখলের কারণে দেশ যতটুকু পিছিয়ে পড়েছিল, তা কাটিয়ে বিশ্বের সাথে সমানতালে দেশকে এগিয়ে নিতে শিশু-কিশোর-যুবাদের দুরন্ত গতিতে ছুটতে হবে। দেশপ্রেম বুকে নিয়ে শিক্ষা ও দক্ষতা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে হবে তাদের। আর দুরন্ত টিভি হবে এই অগ্রযাত্রার বাহন। এসময় তিনি শিশু-কিশোরদের বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে না বলতে, বালক-বালিকার সমতা, পরিবেশের সাথে বন্ধুতা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান রপ্ত করার জন্য অনুপ্রেরণা দেন।
দুরন্ত টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এর পরপরই রাজধানীর বসুন্ধরা সিটি মলে স্টার সিনেপ্লেক্সে ঢাকা অ্যাটাক সিনেমার প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন। সানি সানোয়ারের চিত্রনাট্যে দীপংকর দীপন নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে ফটোসেশনে ব্যস্ত ॥… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads