ads

শনিবার , ১৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া : খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ২১৫
আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া : খালেদা জিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসায় অনুষ্ঠিত বৈঠকে পুলিশি বাধার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৫ জুলাই শনিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ওই নিন্দা জানান।
খালেদা জিয়া বলেন, সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী দল ও বিরোধী মত দমন করতে পুলিশকে লাগামহীন লাইসেন্স দেয়ার কারণেই সামাজিক অপরাধগুলো প্রশ্রয় পাচ্ছে। অনাচার বৃদ্ধির কারণেই মানুষ এখন ভয়-ভীতি-শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে।
অশুভ উদ্দেশেই দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম আব্দুর রবের বাসায় পুলিশ প্রবেশ করেছে উল্লেখ করে বেগম জিয়া বলেন, এর মূল লক্ষ্য হচ্ছে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করা। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী থাকার জন্য বর্তমান সরকার যাদের প্রতিপক্ষ মনে করে তাদের নির্মূল করতে নানা পন্থা অবলম্বন করেছে। তারই অংশ হিসেবে রবের বাসায় বৈঠক না করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে।
অপর এক বিবৃতিতে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দেশে এখন দুঃশাসন চলছে। এই কারণেই রাষ্ট্র ও সমাজে বিরাজমান রয়েছে চরম অস্থিরতা। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিয়ে তুঘলকি রাজত্ব বলবত্ করা হয়েছে। এসময় তিনি অবিলম্বে সরকারকে এ ধরণের ন্যাক্কারজনক আচরণ থেকে সরে আসার আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে :… পরবর্তী সংবাদ এই রোডম্যাপ দিয়ে সমস্যার সমাধান হবে না :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads