ads

রবিবার , ৮ জানুয়ারি ২০১৭ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে কারাভোগ শেষে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে দেশে ফিরলো দুই যুবক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৭ ৭:৫১ অপরাহ্ণ

sherpur Map Whনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: ভারতীয় কারাগারে কারাভোগ শেষে ২ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৮ জানুয়ারী রবিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত চেকপোস্ট এলাকা দিয়ে তাদের এদেশে ফেরত পাঠানো হয়। এরা হলেন নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের গফুর মিয়ার ছেলে মো. সবুজ মিয়া ও আলী হোসেনের ছেলে মো. শফিকুর ইসলাম।
জানা যায়, সবুজ মিয়া ও শফিকুর ২০১৫ সালের ১ আগস্ট পোড়াগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে এবং ভারতের তুরা আদালতের মাধ্যমে তাদের তুরা কারাগারে পাঠানো হয়। কারাভোগ শেষ হলে রবিবার দুপুরে সবুজ ও শফিকুরকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। হস্তান্তরকালে তুরা জেলা পুলিশ ইনচার্জ এসআই ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক সবুর উদ্দিন ইসলামসহ বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দুপুরে একই উপজেলার পশ্চিম সমেশ্চুড়া গ্রামের আমির আলীর ছেলে রুমান মিয়া ও ফছির উদ্দিনের ছেলে আসাদ মিয়াকে ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে হস্তান্তর করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!