ads

শনিবার , ১০ ডিসেম্বর ২০১৬ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০১৬ ৩:২৭ অপরাহ্ণ

a-plus-2মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় ২৭ হাজার ১৬৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসূল খাওয়ানোর মাধ্যমে ওই ক্যাম্পেইন সম্পন্ন হয়। ১০ ডিসেম্বর শনিবার সকাল ৮ টায় স্বাস্থ্য কমপ্লে¬ক্সের ইপিআই কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মোঃ মজিবুর রহমান নিজ হাতে ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন। ওই সময় হাসপাতালে কর্মরত ডাক্তারগণ সহ এমটিইপিআই মো.আব্দুর রহিম, এইচআই রফিকুল ইসলাম, এসআই হাসান ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অন্য একটি কেন্দ্রের উদ্বোাধন করেন। তার সাথে ছিলেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনীল কুমার রায়।
তথ্যমতে, উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৭৩৭ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজার ৪২৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ক্যাপসূল খাওয়ানো হয়। ক্যাম্পেইন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ২১৬ টি ইপিআই কেন্দ্র, ৯টি অতিরিক্ত কেন্দ্র এবং ৩টি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে ক্যাপসূল খাওয়ানো হয়। ২৭ হাজার ১৬৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসূল খাওয়ানোর জন্য ২২৮ টি কেন্দ্রে ৮৮ জন মাঠ কর্মী, ৪৫ জন সুপারভাইজার, ৬৮৪ জন স্বেচ্ছা সেবক কর্মী দায়িত্ব পালন করেন। কেন্দ্র তদারকির দায়িত্বে ছিলেন প্রথম সারির ৪১ জন এবং দ্বিতীয় সারির ৯ জন কর্মকর্তা। শেরপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও ঢাকা থেকে আগত উর্ধ্বতন কর্মকর্তাগনরা নকলার ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

Need Ads
error: কপি হবে না!