ads

রবিবার , ১৭ জুলাই ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কতিপয় সদস্যের শৃঙ্খলাপরিপন্থী কর্মকান্ডে শেরপুর প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১৭, ২০১৬ ৮:২১ অপরাহ্ণ

press Club Picস্টাফ রিপোর্টার : সংগঠনের একই নাম ব্যবহার করে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ধূম্রজাল সৃষ্টির অপপ্রয়াসে কতিপয় সদস্যের শৃঙ্খলা পরিপন্থী ও গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শেরপুর প্রেসক্লাব। ১৬ জুলাই শনিবার সন্ধ্যায় মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নবনির্বাচিত নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় ওই উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সাথে ওই ধরনের কর্মকান্ড এবং একই সংগঠনের নাম-ঠিকানা ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। অন্যদিকে তাদের ওই ধরনের কর্মকান্ডের বিষয়ে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্ণধার-কর্মকর্তাদের সতর্ক থাকার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া সভায় ১২ জুলাই সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ময়মনসিংহ বিভাগের আওতায় শেরপুর জেলা প্রশাসন ও সুধীজনদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে সভাপতির অনুপস্থিতিতে প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাকে মতামত প্রকাশের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ, প্রেসক্লাব ভবনে ওয়াই-ফাই কানেকশন চালুসহ সরাসরি সংবাদ প্রেরণের ব্যবস্থাকরণ এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও দায়িত্বশীলতা বাড়ানোর গুরুত্বারোপসহ নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসাথে প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণসহ অন্যান্য সমস্যা সমাধানে হুইপ আতিউর রহমান আতিক এমপির সাম্প্রতিক ঘোষণায় তার প্রতিও ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। অন্যদিকে প্রেসক্লাব ভবনে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, আজীবন সদস্য ও প্রয়াত সদস্যদের ছবি সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করারও সিদ্ধান্ত হয়।
প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবির আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, নির্বাহী সদস্য মলয় মোহন বল ও দেবাশীষ ভট্টাচার্য।
উল্লেখ্য, গত ১১ জুন শেরপুর প্রেসক্লাবের ৬৪ সদস্যের মধ্যে ৪৩ জন সদস্যের উপস্থিতিতে দ্বিতীয় দফায় রফিকুল ইসলাম আধারকে সভাপতি ও সাবিহা জামান শাপলাকে সাধারণ সম্পাদক করে পরবর্তী ২ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। অবশিষ্ট সদস্যদের মধ্যে কয়েকজন ওই নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে অবস্থান করে কয়েকদিন পর সংগঠনের একই নাম ব্যবহার করে একটি পাল্টা কমিটির প্রচারণা চালিয়ে আসছেন।

Need Ads