ads

রবিবার , ৩ জুলাই ২০১৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্ষমতা বড় নয়, ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমন করতে হবে : খালেদা জিয়া

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ৩, ২০১৬ ৮:৩৪ অপরাহ্ণ

khaleda_zia_2শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলা করতে না পারলে কোনও অর্জনই টিকবে না। এক্ষেত্রে ক্ষমতা বড় কথা নয়। জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩ জুলাই রবিবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান তিনি।
জঙ্গি হামলার ঘটনাকে নতুন ও ভয়াবহ জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, ক্ষমতায় কে থাকবে, কে যাবে এটা বড় কথা নয়। একদিন আমরা কেউ থাকবো না, তবে দেশ ও জাতি ঠিকই থাকবে। আর এই দেশ ও জাতির ভবিষ্যত ও বর্তমান আজ বিপন্ন। এ সমস্যা থেকে উত্তরণে দেশ ও জাতির স্বার্থেই সবাইকে একতাবদ্ধ হতেই হবে।
খালেদা জিয়া বলেন, সন্ত্রাসের এই চিত্র আইনশৃংখলা বাহিনীর দ্বারা মুছে ফেলা সম্ভব না। বরং এর জন্য সমন্বিত প্রয়াস চালাতে হবে। সন্ত্রাস দমনের হতিয়ারকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গেলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। তিনি এসময় গণতন্ত্র বিহীন পরিবেশে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে বলে মন্তব্য করেন।
জঙ্গি ও সন্ত্রাসী হামলায় কোনও কিছু হাসিল হবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, এধরনের হামলা নিষ্ঠুর, হঠকারি ও ভুল সিদ্ধান্ত। এর দ্বারা কিছুই হাসিল হবে না। সন্ত্রাসবাদের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামের কোনও লাভ হবে না।
জিম্মিদের নিরাপদে বের করে নিয়ে আসার জন্য পরিচালিত অপারেশন ‘থান্ডার বোল্ট’-এ অংশ নেয়া সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য, সীমান্ত রক্ষী ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান খালেদা জিয়া। এছাড়া নিহত জিম্মি ও পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনাও করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

Need Ads