ads

শনিবার , ২ জুলাই ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার ঈদে ২০ কেজি হারে ভিজিএফ’র চাল পেলেন ৮৩ হাজার ৩১৮ জন অসহায় মানুষ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ২, ২০১৬ ৯:৩৪ অপরাহ্ণ

sherpur disস্টাফ রিপোর্ট‍ার : এবারের ঈদুল ফিতরে শেরপুর জেলার ৫ টি উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভায় প্রায় ৮৩ হাজার ৩শ ১৮ জন অসহায় ও দুঃস্থ মানুষ পেলেন বিশেষ সহায়তা (ভিজিএফ) চাল। ২ জুলাই শনিবার ওইসব তালিকাভূক্ত দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শেষ হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঈদের আগেই শেরপুর জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রায় ১ হাজার ৬শ ৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। জেলা প্রশাসন সূত্র জানায়, ইতোমধ্যে জেলার ৪টি পৌরসভাসহ ৫২টি ইউনিয়নে ৩০ জুনের মধ্যে ভিজিএফ চাল বিতরণ শেষ করার কথা থাকলেও নানা ঝামেলায় ২ জুলাই তা সুষ্ঠুভাবে বিতরণ শেষ হয়। সূত্রমতে, জেলার ৪টি পৌরসভায় ১০ হাজার ৮শ ২২ জন সুবিধাভোগীর মাঝে ২১৫.৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে শেরপুর পৌরসভায় ৪ হাজার ৬শ ২১ জন সুবিধাভোগীর মাঝে ৯২.৪২০ মেট্রিক টন চাল, নালিতাবাড়ী পৌরসভায় ৩ হাজার ৮১ সুবিধাভোগীর মাঝে ৬১.৬২০ মেট্রিক টন, নকলা পৌরসভায় ১ হাজার ৫শ ৪০ জন সুবিধাভোগীর মাঝে ৩০.৮০০ মেট্রিক টন, শ্রীবরদী পৌরসভায় ইউনিয়নের ১ হাজার ৫৪০ জন সুবিধাভোগীর মাঝে ৩০.৮০০ মেট্রিক টন চাল জনপ্রতি ২০ কেজি হারে বিতরণ করা হয়। এছাড়া ৫ উপজেলার ৫২টি ইউনিয়নে ৭২ হাজার ৬শ ৩৬ জন সুবিধাভোগী ভিজিএফ’র চাল পেয়েছেন। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ২৫ হাজার ৫শ ৭৯জন সুবিধাভোগীর মাঝে ৫শ ১১ মেট্রিক টন চাল, নালিতাবাড়ী উপজেলায় ১৫ হাজার ২শ ৫৭ জন সুবিধাভোগীর মাঝে ৩শ ৫ মেট্রিক টন চাল, নকলা উপজেলায় ১০ হাজার ৬১ জন সুবিধাভোগীর মাঝে ২শ ১ মেট্রিক টন চাল, শ্রীবরদী উপজেলায় ১৩ হাজার ৫শ ৬জন সুবিধাভোগীর মাঝে ২শ ৭০ মেট্রিক টন চাল, ঝিনাইগাতী উপজেলায় ৮ হাজার ২শ ৩৩জন সুবিধাভোগীর মাঝে ১শ ৬৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

Need Ads