ads

মঙ্গলবার , ২৮ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিতু হত্যা মামলায় আরও দু’জন গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৮, ২০১৬ ১২:৪৯ অপরাহ্ণ

mituচট্টগ্রাম প্রতিনিধি : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যার ঘটনায় ২ আসামির আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ভোলা নামে যে ব্যক্তির নাম এসেছে তাকেসহ দু’জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ২৭ জুন সোমবার রাতে তাদের নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে তাদের দু’জনকে আরও আগে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ছিল। গ্রেফতারকৃতরা হলেন- এহতেশামুল হক ভোলা ও মনির।
তারা দুজনই কিলিং মিশনে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান। মিতু হত্যায় জড়িত আরও দু’একজন গ্রেফতার হবে আমি নিশ্চিত- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এমন বক্তব্যের পরদিনই আলোচিত এ ঘটনায় আরও দু’জনকে আটকের কথা জানাল পুলিশ।
এরআগে মিতু হত্যার ঘটনায় তার স্বামী বাবুল আক্তারকে গভীর রাতে ডেকে নিয়ে দীর্ঘ ১৫ ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসাবাদে বাবুল আক্তার পুলিশকে কী তথ্য দিলেন, কেন তাকে গভীর রাতে ডেকে নেয়া হলো, জিজ্ঞাসাবাদ নিয়ে কেন এক লুকোচুরি হচ্ছে সেসব বিষয়ে খোলসা করে কেউ-ই কথা বলছেন না।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকবার বলেছেন, গ্রেফতার আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাকে ডেকে নেয়া হয়। প্রায় একই কথা বলেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও।
চলতি মাসের শুরুর দিকে মিতু হত্যার পরপরই সন্দেহের তীর গিয়েছিল জঙ্গিদের দিকে। জঙ্গিদমনে বাবুল আক্তারের সাফল্যের জন্যই এমন সন্দেহ করা হচ্ছিল। তবে এখন অনেকের সন্দেহ ঘটনার পেছনে অন্য কারণও থাকতে পারে।

Need Ads