ads

সোমবার , ২৭ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দিন থেকে পানি নেই : রোগীদের চরম দূর্ভোগ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৭, ২০১৬ ৫:১৩ অপরাহ্ণ

jhinaigati upazilla Complexঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৬দিন থেকে পানি নেই। ফলে রোগীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীরা বিছানাপত্র পরিস্কার থেকে শুরু করে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে হোটের ও আশপাশের বাসা-বাড়ী থেকে।
জানা যায়, গত ২৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গভীর নলকূপের মর্টারটি অকেজো হয়ে পড়ে। ফলে এ স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীসহ ষ্টাফদের ব্যবহারের জন্যে পানি সংকট চরম আকার ধারন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানপাট থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। এতে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে রোগীদের। গত কয়েক দিনে স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে শুরু করে কমপ্লেক্স ভবন ময়লা-আবর্জনা ভরে দূর্গন্ধের সৃষ্টি হয়েছে। টয়লেটগুলো হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। রোগীদের অভিযোগ, গভীর নলকূপের মর্টারটি মেরামতের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। এতে রোগীদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে এ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির জন্য হাহাকার পড়ে গেছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম জয়’র সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ইউএনও সেলিম রেজা বিষয়টি দেখবেন বলে জানান।

Need Ads