ads

বুধবার , ২২ জুন ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে পিতা নিহত, পুত্র আহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২২, ২০১৬ ২:৩০ অপরাহ্ণ

Nihotoঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমনে হাজী রুস্তম আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও তার পুত্র নিয়ামত আলী (২৫) আহত হয়েছেন। ২২ জুন বুধবার ভোররাতে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরন দুধনই এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে একদল ভারতীয় বন্যহাতি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকার বাড়িঘর ও ফসলি জমিতে হামলা চালায়। ওই অবস্থায় এলাকাবাসী প্রতিরোধ করলে বন্যহাতির দল পালিয়ে যাওয়ার সময় নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা রুস্তম আলীকে শুড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হয়। অন্যদিকে হাতির আক্রমন থেকে বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে পুত্র নিয়ামত আলীও গুরুতর আহত হয়। আহত নিয়ামত আলীকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বন্যহাতির তান্ডবে বিপর্যস্ত পাহাড়ী গ্রামবাসীদের মাঝে হাতি তাড়াতে সার্চ লাইট বিতরণ করা হবে বলে আশ্বাস দেন।

Need Ads