ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি সফর শেষে দেশে ফিরার পথে প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৭, ২০১৬ ৩:১৪ অপরাহ্ণ

arab

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে মদিনা থেকে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর ত্যাগ করেন।

Shamol Bangla Ads

মদিনার ডেপুটি গভর্নর আব্দুল মহসিন আল মুনেফ , সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সৌদি বাদশাহ সালমান দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। এর আগে ২০১৩ সালের নভেম্বরে ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন তিনি।

শেখ হাসিনা শুক্রবার রাতে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ তাকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রী কিং ফয়সাল প্যালেসের নৈশভোজে যোগ দেন।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলছেন, বিমানবন্দরে ক্রাউন প্রিন্সের অভ্যর্থনা, গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা এবং নৈশভোজে যে সন্মান এবার প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে, তা ‘অভূতপূর্ব’।

“যেভাবে বাদশাহর তত্ত্বাবধানে দ্বি-পক্ষীয় এ সফর হয়েছে, তাও গত তিন দশকে হয়নি,” বলেন সচিব।

শুক্রবার জেদ্দা পৌঁছানোর পর রাতেই মক্কায় ওমরাহ পালন করেন শেখ হাসিনা। জেদ্দায় তিনি অবস্থান করেন রাজকীয় জেদ্দা কনফারেন্স প্যালেসে।

রবিবার সকালে সেখানে তিনি সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর বাদশাহ সালমানের সঙ্গে তার দ্বি-পক্ষীয় বৈঠক হয়।

ওই বৈঠকের পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, “আলোচনা থেকে বোঝা যায় যে, একটা শক্তিশালী সম্পর্ক উম্মুক্ত হয়েছে, যেটা আমরা আগে ঠিক এভাবে দেখিনি।

শহীদুল হকের ভাষায় প্রধানমন্ত্রীর এই সফর ছিল ‘যুগান্তকারী’।

“আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তারও অনেক বেশি সফলতা এসেছে বলে আমার মনে হয়। এই সফরের মধ্য দিয়ে শুধু নতুন অধ্যায়ই উন্মুক্ত হয়নি, আমাদের সম্পর্ক ইতোমধ্যে একটা নতুন উচ্চতায় চলে গেছে।”

সৌদি আরবের অর্থ, পররাষ্ট্র, শ্রমমন্ত্রী এবং সহকারী প্রতিরক্ষা মন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জেদ্দা কনফারেন্স প্যালেসে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সৌদি গোয়েন্দা প্রধান খালিদ বিন আলি হুমাইডানও সাক্ষাত করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

শেখ হাসিনা সোমবার জেদ্দা থেকে মদিনায় পৌঁছালে প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে তাকে স্বাগত জানান মদিনার গভর্নর। মসজিদে নববীর কাছে হোটেল মদিনা হিলটনে ওঠেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

শেখ হাসিনা সোমবার জোহর, আসর ও মাগরিবের নামাজ মসজিদে নববীতে আদায় করেন এবং এবারের রোজার প্রথম ইফতার সেখানেই করেন। ইফতারের আগে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি।

রাতে মসজিদে নববীতে এশার নামাজ ও তারাবি আদায়ের পর মহানবীর (স.) রওজা জিয়ারত করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও কয়েকজন আত্মীয়। পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রেস সচিব ইহসানুল করিম, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন সফরসঙ্গীদের মধ্যে।

এছাড়া বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Need Ads