ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তন : দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৯৮
ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তন : দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Press Brifস্টাফ রিপোর্টার : শেরপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের ঘটনায় এখন উভয় পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। এজন্য বাদীপক্ষ ঘটনায় জড়িত চিকিৎসকদের বিচার দাবি এবং আসামীপক্ষ মুক্তির দাবিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
২৭ মে শুক্রবার সকালে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও সার্জারি বিভাগের চিকিৎসক শরীফুল ইসলাম এবং ময়মনসিংহের কুন্ডু প্যাথলজির মালিক কে.কে কুন্ডুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও ভিকটিম। ওইসময় বাদী ও ভিকটিমের স্বামী মো. সোলায়মান মিয়া বলেন, চিকিৎসক-আসামীপক্ষের প্রভাবশালী লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এমনকি নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমরা ডাঃ শরীফ ও ডাঃ কে.কে কুন্ডুর বিচার চাই। তিনি বলেন, তারা আমার স্ত্রীর অঙ্গহানী করে তাকে প্রতিবন্ধী করে দিয়েছে। আমি তাদের উপযুক্ত সাজা চাই।
এদিকে ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত চিকিৎসক শরীফুল ইসলামের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মত জেলার সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ধর্মঘট অব্যাহত রেখেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), শেরপুর জেলা শাখা। এ উপলক্ষে ২৮ মে শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে গ্রেফতারকৃত চিকিৎসক শরীফের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএমএ নেতৃবৃন্দ। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএমএ সভাপতি ডা. এম. এ. বারেক তোতা। ওইসময় সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, বিএমএর সাবেক সভাপতি এ.টি.এম. মামুন জোসসহ সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এদিকে ওই ধর্মঘটের কারণে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা সেবা নিতে আসা বিভিন্ন রোগিরা।
উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর ভুল চিকিৎসায় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনীপাড়া গ্রামের এক গৃহবধূর স্তন কেটে ফেলার অভিযোগে ডাঃ শরীফ ও ডাঃ কে.কে কুন্ডুৃর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূর স্বামী। ওই মামলায় পুলিশ ২০ মে শুক্রবার শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ডা. শরীফকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে ভোট কেন্দ্রে সহিংসতায় নিহত ৪ পরবর্তী সংবাদ শিক্ষক লাঞ্ছনা : ৮ জুনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads