ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামে কেন্দ্রের বাইরে ব্যালটসহ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আটক

খবর টি পড়েছেন : ২৩৩
চট্টগ্রামে কেন্দ্রের বাইরে ব্যালটসহ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Ballot

Shamol Bangla Ads

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদকে তার মাইক্রোবাসে থাকা ব্যালট পেপারসহ আটক করেছে বিজিবি।
শনিবার দুপুরে ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।
সাবের আহমেদ আওয়ামী লীগের মনোনয়নে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষের পর সাবেরকে আটক করা হয়।
পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম জানান, সাবের আহমেদকে বিজিবি আটক করেছে। তার মাইক্রোবাসে কিছু ব্যালট পেপার পাওয়া গেছে।
“বিজিবি আটকের পর তাকে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আইনে ব্যবস্থা নেবেন।”
ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান ইউএনও আবুল হাশেম।
সকাল ১১টার দিকে কেন্দ্রটিতে সংঘর্ষের ঘটনা ঘটে বলে সেখানে বিজিবির টহল দল যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোপন বৈঠক থেকে শিবিরের ৩ কর্মী গ্রেফতার পরবর্তী সংবাদ চট্টগ্রামে ভোটের মধ্যে ছুরিকাঘাতে ইউপি সদস্য প্রার্থী নিহত

সর্বশেষ - অনিয়ম-দুর্নীতি

Shamol Bangla Ads