ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রদ্ধা জানাতে নূরজাহানের মরদেহ শহীদ মিনারে

খবর টি পড়েছেন : ১৪৪
শ্রদ্ধা জানাতে নূরজাহানের মরদেহ শহীদ মিনারে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

nurjahan-janaja

Shamol Bangla Ads

সব শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নূরজাহান বেগমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। সোমবার বেলা ৩ টা ২৫ মিনিটে মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ১ ঘণ্টা সময় দেয়া হবে।শ্রদ্ধা নিবেদন শেষে বাদ মাগরিব গুলশান-১ জামে মসজিদ অনুষ্ঠিত হবে ২য় জানাজা। এরপর রাতেই তাকে মিরপুরস্থ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বাদ জোহর দুপুর আড়াইটায় তার নারিন্দার বাসভবনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নূরজাহান বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
উল্লেখ্য, ১৯৪৭ সালে ২০ জুলাই কলকাতা থেকে প্রথমবারের মতো প্রকাশ পায় মহিলাদের জন্য সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’। যার সম্পাদনার দায়িত্বে ছিলেন বেগম সুফিয়া কামাল।
নারী জাগরণের পথিকৃৎ হিসেবে বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামালের পর যার নাম আসে তিনি নূরজাহান বেগম। ১৯৫০ সালে ৩ ডিসেম্বর ঢাকা থেকে ‘বেগমে’র যে চতুর্থ বর্ষ সংখ্যাটি বের হয় তার সম্পাদনায় ছিলেন নূরজাহান বেগম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৌদিতে সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ পরবর্তী সংবাদ এবার জাপানে কার্ড জালিয়াতি : দেড় কোটি ডলার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads