ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান রওশনের

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৬ ১:৪৪ অপরাহ্ণ

rowshan

Shamol Bangla Ads

 

স্টাফ রির্পোটার ॥ ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত, দুর্গত ও নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

Shamol Bangla Ads

রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা মানুষের পক্ষে অসাধ্য। তবে মানুষ পূর্ব থেকে সতর্ক থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। ঘূর্ণিঝড় প্রাকৃতিক বিপদ হলেও প্রযুক্তির কল্যাণে পূর্ব থেকে এটি শনাক্ত করা যায়।

তিনি বলেন, সতর্কীকরণ কাজে বাংলাদেশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। উপকূলীয় এলাকায় কয়েক হাজার আশ্রয় কেন্দ্রও নির্মাণ করা হয়েছে। তবে মানুষের মাঝে এখনও আশানুরূপ সচেতনতা সৃষ্টি না হওয়ার ফলে সবসময় প্রাণহানি ঠেকানো যাচ্ছে না। ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষেত্রে লক্ষ্য করা গেছে সতর্ক করে দেয়ার পরও শুধু অসচেতনতায় বেশকিছু প্রাণহানি ঘটেছে।

তিনি আরো বলেন, বিশ্বের আবহাওয়া উষ্ণ হয়ে যাওয়ার ফলে বড়মাপের ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা এখন পূর্বের চেয়ে আরও বেশি। আর এই বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ। ধনী রাষ্ট্রগুলোকে অতিরিক্ত কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলায় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির মাধ্যমে সক্ষম করে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

 

Need Ads