ads

বুধবার , ১৮ মে ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১৮, ২০১৬ ৮:০৮ অপরাহ্ণ

Asamiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া শাহ সেকান্দর মাজার থেকে ১৮মে বুধবার শামছুল হক (৭০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। শামছুল হক রাজশাহী জেলার গুদাগাড়ী থানার ফরাদপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। জানা যায়, রাজশাহী জেলার গুদাগাড়ী থানার মামলা নং-২৪,তারিখ-২৯/৫/১৯৯০,বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। ওই মামলায় তার ২বছরের কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দেয় আদালত। এরপর থেকে শামছুল হক দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। তাকে নিয়ে পুলিশের সন্দেহ হওয়ায় বুধবার দুপুরে ওসি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শামছুল হককে আটক করে। আটককৃত আসামীকে রাজশাহীতে প্রেরণের প্রস্তুতি চলছে। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads