ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে মুস্তাক হত্যায় জড়িত সন্দেহে আটক ৫ : রক্ত মাখা চাদর-বালিশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০১৪ ৭:২৭ অপরাহ্ণ

ppহোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃকিশোরগঞ্জের হোসেনপুরে মুস্তাক হত্যার সাথে জড়িত সন্দেহে মহিলাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ । এ সময় পাশের বাড়ি থেকে আলামত হিসেবে রক্ত মাখা চাদর-বালিশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, গত ২৩ ডিসেম্বর সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোস্তাফিজুর রহমানের (৩২)মৃতদেহ হোসেনপুর-পুলেরঘাট সড়কের পাশে পতিত জমি থেকে উদ্ধার করে পুলিশ । এরই ধারাবাহিকথায় ওই হত্যার সাথে জড়িত সন্দেহে গতকাল বৃহঃস্পতিবার (০৯ জানুয়ারী) বিকেলে মুস্তাকের পাশের বাড়ি থেকে রক্ত মাখা বালিশসহ জিজ্ঞাসাবাদের জন্য মহিলাসহ ৫ জনকে আটক করা হয়। তারা হলেন- উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের শাহীন মিয়া (২৮),বিউটি আক্তার (২২), ফেরদৌসা খাতুন (৪৫),দিলুফা খাতুন(৩০),এশা বানু (৫০)।
এ ব্যাপারে ওসি মীর মোশারফ হোসেন জানান, ওই মামলার আলামত উদ্ধরের সময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।তবে উদ্ধারকৃত আলামত ডিএনএ টেষ্ট করার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন।

Need Ads
error: কপি হবে না!