স্টাফ রিপোর্টার : আশরাফুন নাহার লোপা এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। লোপা শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলাম ও এম এ পাবলিক স্কুলের পরিচালক-শিক্ষিকা সেলিনা আক্তার লাকীর একমাত্র কন্যা এবং এম এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর নাতি। সে এম এ পাবলিক স্কুলের প্রথম ব্যাচের পরীক্ষার্থী ছিল। কৃতি শিক্ষার্থী লোপা পিএসসি ও জেএসসিতেও জিপিএ-৫ সহ বৃত্তি পেয়েছিল। সে সকলের দোয়াপ্রার্থী।




