ads

সোমবার , ৯ মে ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আর মতিয়ার শাসন চলতে দেওয়া হবে না : হুইপ আতিক

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০১৬ ৪:০৪ অপরাহ্ণ

Matia-Atikস্টাফ রিপোর্টার : শেরপুরে আর মতিয়া চৌধুরীর শাসন চলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। তিনি ৯ মে সোমবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ইউপি নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেরপুরে যদি কারও শাসন চলে, তবে সেটা শেখ হাসিনার নেতৃত্বেই চলবে। অন্যথায় দলের নেতা-কর্মীরা রাজপথে নামবে। হরতাল অবরোধের ডাক দেবে। আর মতিয়া চৌধুরীর চামচা বনে গিয়ে যারা নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দলের ত্যাগী-নিরীহ নেতা-কর্মীদের নানাভাবে হয়রানী করছে তারা আওয়ামী লীগে সদস্য থাকার অধিকার হারিয়েছে।
হুইপ আতিক ইউপি নির্বাচনে মতিয়া চৌধুরীর কঠোর সমালোচনা করে বলেন, মতিয়া চৌধুরী শান্ত শেরপুরকে অশান্ত করার অপরাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি ইশারায় প্রশাসনকে ব্যবহার করে নৌকার প্রার্থীদের পরাভূত করে আমার অবস্থানকে খাটো করার ষড়যন্ত্র করেছেন। ওই ষড়যন্ত্রে শেরপুর সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে নৌকার ৪ জন প্রার্থীকে পরাভূত করা সম্ভব হলেও সর্বশেষ তা ভেস্তে গেছে। প্রশাসন নিরপেক্ষ অবস্থানে ফেরায় চতুর্থ দফায় অনুষ্ঠিত ৭ ইউপির মধ্যে ৬টিতেই বিজয় সম্ভব হয়েছে। তিনি বলেন, সরকারি প্রোগ্রাম দিয়ে এলাকার একটি হাইস্কুলের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনে গিয়ে যেখানে একটি চা পানের সময় পর্যন্ত ব্যয় করা হয়নি, সেই এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নামে অপপ্রচার ও ধুম্রজাল সৃষ্টির মাধ্যমে নৌকার বিজয় ঠেকানো এবং আমাকে খাটো করার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু পানি কাটলে যেমন ভাগ হয় না, তেমনি শেরপুরের মাটি ও মানুষের কাছ থেকে আমাকে তারা বিচ্ছিন্ন করতে পারেনি। আমার অনুপস্থিতিতেও এলাকার মানুষ নৌকাকেই ভোট দিয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাতশালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। অনুষ্ঠানে সদরে অবস্থানরত জেলা আওয়ামী লীগসহ, উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ৫ শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!