ads

শুক্রবার , ৬ মে ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব আইনি প্রক্রিয়া মেনেই নিজামীর দণ্ড কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৬, ২০১৬ ৭:৪৬ অপরাহ্ণ

asaduzzaman-khanশ্যামলবাংলা ডেস্ক : সব আইনি প্রক্রিয়া শেষ করেই যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ৬ মে শুক্রবার ঢাকায় এক আলোচলা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, অতীতে অন্যান্য ফাঁসি যেভাবে নিয়ম মেনে কার্যকর করা হয়েছে, এটাও সেভাবে সব আইনি প্রক্রিয়া শেষে কার্যকর করা হবে।
হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে একাত্তরের বদর প্রধান নিজামীর মৃত্যুদণ্ডের যে রায় আপীল বিভাগ দিয়েছিল, তা পুনর্বিবেচনার আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে এ মামলার সব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে তা ট্রাইব্যুনালের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নিজামীর কাছে জানতে চাওয়া হবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার শেষ সুযোগ নিতে আগ্রহী কি না। জামায়াত আমির নিজামী তা না চাইলে বা রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকার আদালতের রায় কার্যকর করবে। আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কাছে দণ্ড কার্যকরের সম্ভাব্য সময় জানতে চান। জবাবে তিনি বলেন, যেভাবে আইন পারমিট করে, সেভাবেই আমরা করব।

Need Ads