ads

মঙ্গলবার , ৩ মে ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সেরার আসনে

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০১৬ ২:১৭ পূর্বাহ্ণ

dilwale dulhania le jayengeশ্যামলবাংলা বিনোদন : সরষে ক্ষেতের মধ্যে সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন কাজল। দূর থেকে ভেসে আসছে পরিচিত এক সুর। খানিক বাদেই পর্দায় ম্যানডোলিন হাতে ভেসে উঠল শাহরুখ খানের মুখ, কাজল ছুটে যাচ্ছেন শাহরুখের দিকে—এ দৃশ্য মনে করতে বলিউডের সিনেমাপ্রেমীদের খুব বেশি স্মৃতি হাতড়ানোর প্রয়োজন নেই। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির এই দৃশ্য দুই দশকের পুরোনো হলেও দর্শকদের মনে এখনো গেঁথে আছে একদম নতুন হয়েই। সাম্প্রতিক এক জরিপের ফল বলছে, ১৯৯৫ সালে মুক্তি পাওয়া শাহরুখ-কাজল অভিনীত এই ছবিটি হিন্দি সিনেমার ইতিহাসে ‘চিরসবুজ’ এক প্রেমকাহিনির মধ্যে সেরার আসনটি জিতেছে।
হিন্দি সিনেমার চিরসবুজ প্রেমকাহিনি নিয়ে এই জরিপ চালিয়েছিল অনলাইন জরিপ প্রতিষ্ঠান ‘সোগোসার্ভে’। জরিপে অংশগ্রহণ করেছিলেন মোট ৪ হাজার ১০০ জন। তাঁদের মধ্যে ৪৭ দশমিক ৩৩ শতাংশ অংশগ্রহণকারীই মনে করেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিটিই বলিউডের সবচেয়ে সুন্দর প্রেমকাহিনি, যা কিনা দর্শকদের কাছে ‘চিরসবুজ’।
আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিটি ছেলে-বুড়ো সবারই কাছেই সমান প্রিয়। এই জরিপে দ্বিতীয় অবস্থানে আছে ‘আশিকি-২’ এবং তৃতীয় অবস্থানে রয়েছে ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি। জরিপে এ দুটি ছবিকে যথাক্রমে ১৫ ও ১২ শতাংশ দর্শক চিরসবুজ প্রেমকাহিনি হিসেবে বিবেচনা করেছেন। ইন্দো-এশিয়ান নিউজ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!