ads

রবিবার , ১ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সিডিএসের প্রকল্প অবহিতকরণ অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১, ২০১৬ ২:৪৪ অপরাহ্ণ
শ্রীবরদীতে সিডিএসের প্রকল্প অবহিতকরণ অনুষ্ঠান

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কালচারাল এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) এর প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গারো পাহাড়ের বালিজুরি খ্রিষ্টানপাড়া সিডিএসের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.আর. এম ওয়াহিদুজ্জামান। ওইসময় তিনি বলেন, আদিবাসীদের নিজস্ব কৃষিপণ্যগুলো এক সময়ে খুবই জনপ্রিয় ছিল এবং এসব পণ্য স্বাদে ও পুষ্টিগুণেও সমৃদ্ধ ছিল। এসব কৃষিজাত পণ্য রাসায়নিক সার বিষমুক্ত চাষের জন্যে মানুষের প্রথম পছন্দের তালিকায় ছিল। প্রতিযোগীতা মূলক কৃষি উৎপাদন প্রক্রিয়া মানুষকে স্বাস্থ্য ঝুঁিকতে ফেলছে, তাই বাড়ীর আশপাশে ঐতিহ্যগত ভাবে সবজি আবাদের গুরুত্ব বাড়ছে বলে তিনি মনে করেন’।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক বাঁধন আরেং প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য এবং প্রকল্পের ধরন ও বিশেষ বৈশিষ্ট্যের দিক উল্লেখ করে প্রকল্প পরিচিতিমূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আদিবাসীদের নিজস্ব ঐতিহ্যবাহী অনেক শাক-সবজি, ফলমূল ও কৃষিজাত পণ্য আজ নানা কারণে বিলুপ্তির পথে। সে সব পুনরুদ্ধার, সংরক্ষণ ও অধিক জনপ্রিয় করে গড়ে তোলাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য। এছাড়াও রাসায়নিক সার ও মানব দেহের জন্যে ক্ষতিকর কীটনাশকমুক্ত চাষের অভ্যাস গড়ে তোলা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যের দিক বলে তিনি অবগত করান।

Shamol Bangla Ads

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা বেলাল হোসেন, শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম. সাংমা, বালিজুরী রেঞ্জ কর্মকর্তার প্রতিনিধি ও বালিজুরী বিট অফিসার নহোশ হাজং, সমাজ কর্মী শাহ্ মোঃ কহিনুর হোসেন প্রমুখ। সিডিএসের চেয়ারম্যান ফনিন্দ্র নকরেক সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের একাউন্ট অফিসার লোচন সাংমা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৩৬ জন দলীয় সদস্যদের মাঝে গৃহস্থালী বাগানের জন্যে আদা, হলুদসহ ৯ প্রজাতির বীজ বিতরন করা হয়।

Need Ads