ads

বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লিগ্যাল এইড দিবসে জমজমাট মেলা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৬ ২:২৪ অপরাহ্ণ

Ligal aid mela stall`স্টাফ রিপোর্টার : শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে জেলা জজ আদালত প্রাঙ্গণে জমজমাট মেলা বসেছে। জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত মেলায় ৯টি স্টল স্থান পায়।

Shamol Bangla Ads

স্টলগুলোর মধ্যে জেলা লিগ্যাল এইড অফিস স্টল থেকে গরিব-দুঃখী মানুষের বিচার পাওয়ার অধিকার সরকারি খরচে আইনগত সহায়তার ওপর বিশেষ পরামর্শ প্রদান করা হচ্ছে। মেলায় জেলা সিভিল সার্জন অফিস স্টল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে বিশেষ সেবা ও স্বাস্থ্য সচেতনতার উপর বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বেসরকারি মোবাইল ফোন কোম্পানী গ্রামীনফোন, রবি, এয়ারটেলের যৌথ স্টল থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা হচ্ছে এবং অন্যদের নিবন্ধনের পরামর্শ দেওয়া হচ্ছে। লিগ্যাল এইডের মিডিয়া পার্টনার শ্যামলবাংলাটুয়েন্টিফোরডটকম’র স্টলে সকাল থেকে মেলা প্রাঙ্গণে আইনী সহায়তাসহ অনুষ্ঠানের সকল খবরাখবর তাৎক্ষণিকভাবে প্রচার করা হচ্ছে। এছাড়া ইলেকট্রনিকস, ইলেকট্রিক স্টলসহ
বাহারী পণ্যের আরও ৫টি স্টলও জমে উঠেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!