রেজাউল করিম বকুল, শ্রীবরদী : হামদ ও নাতসহ ইসলামী গানের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের আল আকসা প্রিক্যাডেট মাদরাসায় সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২৪ এপ্রিল রবিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। আল আকসা প্রিক্যাডেট মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল ইসলাম খাযের মুন্সী। আল আকসা প্রিক্যাডেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা এম.এ আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মামদামারী দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদির, মোহনা টিভির শেরপুর প্রতিনিধি রেজাউল করিম বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, আমিনুল ইসলাম প্রমূখ। পরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আবু আবরার ও তাসবীর আহমাদ মীকাতসহ মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়




