ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নৌকা প্রতিক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২১, ২০১৬ ৭:০০ অপরাহ্ণ

Jhinaigatiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের লয়খা বাজারে নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে।
জানা যায়, আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতীবান্দা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল আমিন দোলা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সমর্থকরা লয়খা বাজারে অনুমান ৩ ফুট দৈর্ঘ্য কাঠ ও কাপড় বেষ্টিত নৌকা প্রতীক তৈরী করে একটি বাঁশের খুঁটিতে ওই নৌকা প্রতীকটি লয়খা বাজারে প্রদর্শন করেছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে দুর্বৃত্তরা ওই নৌকা প্রতীকে আগুন ধরিয়ে দেয়। পরে বাজারের ব্যবসায়ীরা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ নিয়ে ওই এলাকায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন দোলা জানান, এ ব্যাপারে আইনের আশ্রয় নেয়া হবে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads