ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বন্ত্র চেয়ারম্যান প্রার্থী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোর থেকে গভীর রাত পযর্ন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ।পুরোনো আত্মীয়তাঝালাইয়ের পাশাপাশি ভোটারদের মন জয় করতে নানাকৌশলে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের কবিরাজ পাড়া গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে তিনি মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হলেও শৈশব কেটেছে তার দারিদ্রতার মধ্যে দিয়ে । তিনি ১৯৯৯ সালে ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সৌদি আরবে পাড়ি জমান । অতি পরিশ্রম ও সৎ নিষ্ঠার কারণে তার ভাগ্যের পরির্বতন হয়েছে । তিনি উচ্চ বিত্তদের সাড়ির একজন । মোঃ আমিনুল ইসলাম (খুরু) আওয়ামী পরিবারের একজন সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক এবং দানবীর লোক । তিনি বিদেশে থাকলে ও প্রতিনিয়ত নিজ এলাকার লোকদের সাথে যোগাযোগ রক্ষা এবং সামাজিক নানা কর্মকা-ের সাথে অংশ গ্রহন করেন । বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে নিজ অর্থ ব্যয় করেন জনকল্লান্যে । এ কারণে এলাকার লোকজনের অনুরোধে সেীদি থেকে ফেরৎ এসে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছে । তিনি বলেন , আওয়ামী পরিবারের সদস্য হিসেবে দলীয় মনোয়ন আমি দাবিদার । কিন্তু দল আমাকে মনোয়ন দেয়নি । দলের সিদ্ধান্তের বাইরে থেকে যদি ও নির্বাচন অংশ নেওয়া সঠিক নয় । জনগণের দাবির কাছে আমি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছি । তার মতে , সৃষ্টিকর্তা আমাকে অনেক কিছু দিয়েছেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে অবৈধ অর্থে ভা-ার গড়ার স্বপ্ন আমার নেই । আমি সৌদি থেকে এসে জনগণের সিদ্ধান্তে চেয়ারম্যান পদে প্রতিদন্ধীতা করছি । জনগন যদি তাদের পাশে রাখেন বাকি জীবন তাদের সেবায় উৎসর্গ করব । মোঃ আমিনুল ইসলাম (খুরু) আরো বলেন, আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে, এ ইউনিয়ন কে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি সকলের দোয়া ও সর্মর্থন প্রত্যাশা করেন।




